পরিবার-ধ''র্ম নিয়ে সব সময় আ'ক্র'ম'ণ, ভদ্রতা কোনোদিনই ছিল না ওর মধ্যে!
আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন দানিশ কানেরিয়া। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন তিনি। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আবার নিজের দেশের ক্রিকেটারেরই বিরোধিতা করতে দেখা গেল দানিশ কানেরিয়াকে। আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন তিনি। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন কানেরিয়া। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরফান। ভারতের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ, ইচ্ছা করে ব্যক্তিগত নিশানা করতেন আফ্রিদি। ফলে দু’দেশের সিরিজ় চলাকালীন তাঁর সঙ্গে আফ্রিদির মাঝেমাঝেই বিবাদ হত। কানেরিয়ার মতে, ইরফানের এই অভিযোগ সম্পূর্ণ সত্যি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ইরফান ভাই, একদম ঠিক বলেছ। ও (আফ্রিদি) সব সময় ব্যক্তিগত আক্রমণ করে। কখনও কারও পরিবার নিয়ে। আবার কখনও কারও ধর্ম নিয়ে। ভদ্রতা কোনও কালেই ওর মধ্যে ছিল না।” সম্প্রতি ২০০৬ সালে পাকিস্তান সফরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মুখ খোলেন ইরফান। ‘লাল্লানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা করাচি থেকে লাহৌর যাচ্ছিলাম। দুই...