Posts

Showing posts from February, 2025

মু'খো'মু'খি ল'ড়া'ই'য়ে সাকিব-তামিম!

Image
  এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবরই প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ১০ মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ। ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে আশরাফুল-তামিমদের মুখোমুখি হবেন মিস্টার সেভেন্টি ফাইভ। লাল-সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা। সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে। জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে। তবে, এবার মিস্টার সেভেন্টি ফাইভ ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে।   মাঝে গুঞ্জন চাউর হয়েছিল, যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলার। সেটা তিনি নিজেই খোলাশা করেছেন। খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন।   মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ। যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরিরা। তবে, সে দলেও জায়গায় হয়নি সাকিব আল হাসানের। নিজ দেশের হয়ে খেলার সুযোগ না ...

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডা'কা'তি

Image
পাবনার সাঁথিয়া উপজেলায় ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে সড়কে গাছ ফেলে অন্তত ৪০টি গাড়ি লুট করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রথমে সড়কের ওপর বড় গাছ ফেলে একটি পণ্যবাহী ট্রাক আটকায়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ প্রায় ৪০টি যানবাহন আটকা পড়ে। এ সময় ৪০-৫০ জনের এক ডাকাত দল ধারালো অস্ত্রসহ গাড়িগুলোর যাত্রী ও চালকদের ওপর হামলা চালায়। ডাকাতরা গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই লুটতরাজ চলে। ইসলামি বক্তা আব্দুস সালাম নিজেও এই ডাকাতির শিকার হয়েছেন এবং ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, ডাকাতরা তার গাড়িতে হামলা চালিয়ে চালকের গলায় ও পেটে চাকু ধরে ভয় দেখায়। তবে অনুরোধের পর ডাকাতরা তার দুটি মোবাইল ফেরত দেয় এবং তার গাড়ির যাত্রীদের কোনো ক্ষতি করেনি। একজন প্রবাসীও দেশে ফেরার পথে এই ডাকাতির শিকার হন। তার ...

এবার সাংবাদিকদের সামনেই জেলেনস্কিকে ধ''ম''কা''লে''ন ট্রা'ম্প

Image
  সাংবাদিকদের সামনেই বাদানুবাদে জড়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওভাল অফিসে অতিথি হিসেবে আসা জেলেনস্কিকে রীতিমতো ধমকালেন ট্রাম্প! গত কয়েক সপ্তাহ ধরে জেলেনস্কি এবং ট্রাম্পে বাকযুদ্ধ চলছে। এর মূল কারণ, ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে আমেরিকার যে আলোচনা চলছে তাতে ইউক্রেনকে রাখা হয়নি। এছাড়া যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়ার প্রতি সম্ভাব্য আমেরিকান ছাড়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ। এরমধ্যেই যুক্তরাষ্ট্রে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। ওভাল অফিসে দুজনের আলোচনায় ইউক্রেনের মূল্যবান খনিজ মিনারেলসের বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি হয়নি বলেই জানিয়েছে হোয়াই টহাউজ। বৈঠকে ট্রাম্প পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেন, ‌‘আমরা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছি।’ জেলেনস্কিকে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধ হোক সেটা আপনি চান এবং পুতিনও চান। আমাদের একটি চুক্তির জন্য আলোচনা করতে হবে। তবে একজন হত্যাকারীর সঙ্গে কোনো আপস না করার জ...

সী'মা'ন্তে বাং'লা'দে'শি'কে গু**লি করে নিয়ে গেলো বি'এস'এফ

Image
  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে। এসময় শুনেছি এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ এই বিষয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন বিষয়টি স্পষ্...

নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

Image
  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিভাগের নাম: ইনভেস্টিগেশন, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পদের নাম: ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব, জেনেনিন ম্যাচের সময়সূচি

Image
  ২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই দলের হয়ে খেলবেন হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। বাংলাদেশ দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত...

মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে? কিন্তু কীভাবে

Image
  মিয়ানমার, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার বিরাজ করছে। গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তবে এ গৃহযুদ্ধে শুধু দেশটির ভবিষ্যৎ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সম্পর্ককেও সংকটময় করে তুলেছে। এর মধ্যে মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী নতুন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে। তবে, প্রশ্ন উঠছে—এটা কি সম্ভব? মিয়ানমারে নতুন একটি দেশ কীভাবে জন্ম হতে পারে? এ প্রক্রিয়ায় কার কী ভূমিকা রয়েছে? বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ মিয়ানমারে বর্তমানে ৫০টিরও বেশি জাতিগত সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা দীর্ঘসময় ধরে সামরিক জান্তা সরকারের শাসন থেকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করতে। এর মধ্যে কিছু গোষ্ঠী নিজেদের দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হতে চাইছে। এমনই একটি গোষ্ঠী হলো আরাকান আর্মি। তারা রাখাইন রাজ্যের ব্যাপক অংশ দখল করেছে। আরাকান আর্মি তাদের নিজস্ব অঞ্চল তৈরির স্বপ্ন দেখছে। তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক লড়াই চালিয়ে যাচ্ছে। রাখাইনের কৌশলগত গুরুত্ব রাখাইন রাজ্যট...

নিয়োগ দেবে আকিজ ফুড, ৪০ বছরেও আবেদন

Image
  শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম: কালার ম্যানেজমেন্ট পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অভিজ্ঞতা: ০৩-০৫ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩২-৪০ বছর কর্মস্থল: ঢাকা' আবেদনের নিয়ম: আগ্রহীরা Akij Food & Beverage Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৪০ বছরেও আবেদন

Image
  ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: সামরিক ও আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এসএসসি বা সমমান। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান অভিজ্ঞতা: ০১ বছর বেতন: ১৮,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৪০ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা US-Bangla Airlines এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

IPL 2025 : আরও এক হা;র্ড;হি;টা;র ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR

Image
  যে খেলোয়াড়কে দশটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়নি, সেই শারদুল ঠাকুর এবার কেকেআর-এ ফিরে আসছেন। এন্ড্রিস নোকিয়া আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়ার পর কেকেআর তাদের জন্য একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের খোঁজ করছিল এবং শারদুল ঠাকুরের সাম্প্রতিক পারফরম্যান্স সেটিই প্রমাণ করেছে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে এক ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে দুটি উইকেট নেন শারদুল, কিন্তু তার আসল ঝড়টা আসে মেঘালয়ের বিরুদ্ধে। সেখানে মাত্র দুই ওভারে চারটি উইকেট নিয়ে ম্যাচটিকে একেবারে ঘুরিয়ে দেন তিনি এবং হ্যাটট্রিকও করেন। এর ফলে মেঘালয়ের ইনিংস মাত্র ৮৬ রানে শেষ হয়ে যায়। এন্ড্রিস নোকিয়া কেকেআর থেকে ছিটকে যাওয়ার পর তাদের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা, তবে সেই শূন্যস্থান পূর্ণ করতে শারদুল ঠাকুর আসছেন। শারদুল ঠাকুর আগেও কেকেআরের অংশ ছিলেন এবং তার অভিজ্ঞতা কেকেআরের জন্য অনেক উপকারী হতে চলেছে। শারদুল ঠাকুর ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই পারদর্শী, এবং চাপের মধ্যে পারফর্ম করতে তার দক্ষতা কেকেআরকে অনেক বড় সাহায্য করবে। তার আগের কেকেআর অভিজ্ঞতা এবং ম্যাচ পরিবর্তন করার ক্ষমতা কেকেআরের জন্য একটি বিশাল সম্পদ হবে।

হোটেলে আ''ট''কা ৫ বিদেশি ক্রিকেটার

Image
  বিপিএল ২০২৫-এ দুর্বার রাজশাহী দলের মিশন শেষ হলেও তাদের বিদেশি ক্রিকেটাররা এখনো দেশে ফিরতে পারছেন না। সাধারণত, টুর্নামেন্ট শেষ হওয়ার পর ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরে যান, তবে রাজশাহী দলের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলের পারফরম্যান্সের চেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে সমস্যা। প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দলটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার তাদের দেশে ফেরার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তারা এখনও টিম হোটেলে অবস্থান করছেন। এই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আসাব আলম, মার্ক দেয়াল ও মিগওয়েল কামিন্স। জানা গেছে, কেউ কেউ আংশিক অর্থ পেলেও বেশ কয়েকজন এখনও কোনো টাকা পাননি। শুধু তাই নয়, গত দুই সপ্তাহ ধরে তাদের দৈনিক ভাতাও দেওয়া হয়নি, আর তাদের দেশে ফেরার টিকেটও নিশ্চিত করা হয়নি। এ সমস্যার সম্মুখীন শুধু খেলোয়াড়রা নন, কোচিং স্টাফরাও একই পরিস্থিতিতে আছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদ রাজশাহীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার সঙ্গে ছিলেন একজন সহক...