Posts

Showing posts from August, 2025

পরিবার-ধ''র্ম নিয়ে সব সময় আ'ক্র'ম'ণ, ভদ্রতা কোনোদিনই ছিল না ওর মধ্যে!

Image
  আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন দানিশ কানেরিয়া। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন তিনি। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আবার নিজের দেশের ক্রিকেটারেরই বিরোধিতা করতে দেখা গেল দানিশ কানেরিয়াকে। আরও এক বার পাকিস্তান ক্রিকেটকে অস্বস্তিতে ফেললেন তিনি। শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন কানেরিয়া। ইরফান পঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরফান। ভারতের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ, ইচ্ছা করে ব্যক্তিগত নিশানা করতেন আফ্রিদি। ফলে দু’দেশের সিরিজ় চলাকালীন তাঁর সঙ্গে আফ্রিদির মাঝেমাঝেই বিবাদ হত। কানেরিয়ার মতে, ইরফানের এই অভিযোগ সম্পূর্ণ সত্যি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ইরফান ভাই, একদম ঠিক বলেছ। ও (আফ্রিদি) সব সময় ব্যক্তিগত আক্রমণ করে। কখনও কারও পরিবার নিয়ে। আবার কখনও কারও ধর্ম নিয়ে। ভদ্রতা কোনও কালেই ওর মধ্যে ছিল না।” সম্প্রতি ২০০৬ সালে পাকিস্তান সফরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মুখ খোলেন ইরফান। ‘লাল্লানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা করাচি থেকে লাহৌর যাচ্ছিলাম। দুই...

সুখবর না দুশ্চিন্তা! হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড, জেনে নিন করণীয়!

Image
  সুখবর না দুশ্চিন্তা? হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড, জেনে নিন করণীয় হঠাৎ করেই অনেক স্মার্টফোন ব্যবহারকারী লক্ষ্য করছেন, তাদের মোবাইলের ডায়াল প্যাড আগের মতো নেই। নতুন এই পরিবর্তনে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা—‘কেন এমন হলো?’ অনেকে আবার জরুরি মুহূর্তে কল করতে গিয়েও সমস্যায় পড়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনো ভাইরাস বা ত্রুটি নয়, বরং গুগলের আনা নতুন আপডেটের ফল। কেন বদলে গেল ডায়াল প্যাড? গুগল দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর Material You (Material 3 Expressive Design) নামের নতুন ইন্টারফেস চালু করেছে। এর ফলে ফোন অ্যাপের ডিজাইন সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। নতুন ডিজাইনে রয়েছে আরও আকর্ষণীয় রঙ, গতিশীল অ্যানিমেশন ও নমনীয় আকার। ব্যবহারকারীরা ফোন অ্যাপ, কন্টাক্টস এবং মেসেজেস—সব অ্যাপেই একই ধরনের অভিজ্ঞতা পাবেন। মূল লক্ষ্য হলো স্মার্টফোন ব্যবহারে আরও আনন্দদায়ক ও ব্যক্তিগতকরণ সুবিধা দেওয়া। ব্যবহারকারীদের করণীয় যদি হঠাৎ ডায়াল প্যাড পরিবর্তন হয়ে যায়, তাহলে নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবে: ফোন একবার রিস...

এশিয়া কাপের আগে পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের আজব নীতিমালা!

Image
  আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণার পরেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। ভারতীয় সমর্থকদের একাংশের দাবি ছিল, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত ভারতের। অবশেষে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতিমালা করল ক্রীড়া মন্ত্রণালয়। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। কিন্তু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজিত হবে না। ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তান, দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। পাকিস্তান দলকেও ভারতে আসার অনুমতি দেওয়া হবে না।' 'বড় প্রতিযোগিতার ক্ষেত্রে আইসিসি দায়িত্বে থাকে। তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে। তাই সেই ধরনের প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটাররা অংশ নিতে পারবে। ঠিক তেমনই, কোনও বড় প্রতিযোগিতা ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তান দল অংশ নিতে পারবে।' ক্রীড়া মন্ত্রণালয়ের এই নীতি থেকে স্পষ্ট, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। দু...